মালদা

দর্শনার্থীদের পানীয় জলের সমস্যা সমাধানে মালদা জেলা পরিষদের পক্ষ থেকে মহাশ্মশানে বসানো হল সাব মার্শাল

বামনগোলা ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের মদিপুকুর বেলতলা মহাশ্মশানে শ্মশান কালীর পূজো উপলক্ষে শুরু হয়েছে ৪০ প্রহর ব্যাপী বাউল কীর্তন ও সাধু মেলা। মেলার আয়োজন করেন মহেশপুরের মদিপুকুর বেলতলা মহাশ্মশান কমিটি। জানা যায়, এই মেলা ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে ২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ৭ দিন ধরে হবে। এই মেলায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। যা এই বছর মেলা চলাকালীন মালদা জেলা পরিষদের পক্ষ থেকে ২ লক্ষ টাকা ব্যয়ে একটি সাব মার্শাল বসানো হয়েছে । এই সাব মার্শালের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সদস্যা কাঞ্চন সিং মণ্ডল। এদিন এই মেলা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের উপাধ্যক্ষা কাঞ্চন সিং মণ্ডল সহ মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মিলন দাস, এছাড়াও উত্তর ও দক্ষিণ বঙ্গের লোকশিল্পীরা,মেলা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসীরা। 

        মালদা জেলা পরিষদের উপাধ্যক্ষা কাঞ্চন সিং মণ্ডল জানান, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের মদিপুকুর বেলতলা মহাশ্মশান কমিটির উদ্যোগে এই ৪০ প্রহর ব্যাপী বাউল কীর্তন ও সাধু মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু এখানে পানীয় জলের সুব্যবস্থা না থাকায় একটি সাব মার্শাল বসানো হল। 

        মেলা কমিটির সহ সভাপতি অসিত রায় জানায়, এই ৪০ প্রহর ব্যাপী বাউল কীর্তন ও সাধু মেলায় দীর্ঘদিন ধরে আগত ব্যবস্যায়ী, দর্শনার্থীদের পানীয় জলের সমস্যা ছিল। যার আজ সমাধান হল মালদা জেলা পরিষদের পক্ষ থেকে একটি সাব মার্শাল বসানোর মধ্য দিয়ে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0012xWjXdig